‘অবরোধের মুখে নিজ অর্থনীতি রক্ষা করতে পারবে কাতার’
https://parstoday.ir/bn/news/west_asia-i39990-অবরোধের_মুখে_নিজ_অর্থনীতি_রক্ষা_করতে_পারবে_কাতার’
সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরর রাষ্ট্রের অবরোধের মুখে কাতার সহজেই নিজ অর্থনীতি এবং মুদ্রা রক্ষা করতে পারবে। কাতারি অর্থমন্ত্রী আলি শরিফ আল-এমাদি আজ(সোমবার) প্রচারিত সিএনবিসি’কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০১৭ ১০:৩৪ Asia/Dhaka
  • ‘অবরোধের মুখে নিজ অর্থনীতি রক্ষা করতে পারবে কাতার’

সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরর রাষ্ট্রের অবরোধের মুখে কাতার সহজেই নিজ অর্থনীতি এবং মুদ্রা রক্ষা করতে পারবে। কাতারি অর্থমন্ত্রী আলি শরিফ আল-এমাদি আজ(সোমবার) প্রচারিত সিএনবিসি’কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন, কাতারের বিরুদ্ধে যে সব অবরোধ আরোপকারী দেশগুলো এ অঞ্চলে ব্যবসা হারাবে এতে তাদেরও অর্থনৈতিক ক্ষতি হবে। কাতারের এক ডলার ক্ষতি হলে তাদেরও এক ডলার ক্ষতি হবে বলে জানান তিনি।

এক সপ্তাহ আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কূটনৈতিক এবং পরিবহন সম্পর্ক ছিন্ন করে। হামাস ও ইখওয়ানকে সমর্থন দেয়াসহ আরও কয়েকটি অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়।

এতে কাতারে আমদানিসহ অন্যান্য ক্ষেত্রে প্রভাব পড়ে এবং র অনেকে বিদেশি ব্যাংক তাদের ব্যবসা সীমিত করেছে। অবশ্য   শরিফ আল-এমাদি বলেছেন, জ্বালানি এবং বিশ্বের সবচেয়ে বড় গ্যাস রফতানিকারক দেশটির অর্থনীতি ভালভাবেই চলছে।

তিনি বলেন, কাতারের ব্যবসা স্বাভাবিক ভাবেই চলছে। এ ছাড়া, ব্যবসা করার সুযোগ রয়েছে কাতারে। তবে দেশটির জন্য দুয়েকটি চ্যালেঞ্জ রয়েছে এবং তা মোকাবেলা করার সম্পদ ও নিরাপত্তা দেশটির আছে বলে জানান তিনি। #

পার্সটুডে/মূসা রেজা/১২