সৌদি আরবে বোমা বিস্ফোরণে পুলিশের এক মেজর নিহত, আহত ২
সৌদি আরবের শিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলীয় প্রদেশে বোমা বিস্ফোরণে পদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুই পুলিশ আহত হয়েছে। পুলিশের টহল গাড়ির পাশে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আল মোরাসা নামে পরিচিত আওয়ামিয়ে গ্রাম পরিদর্শনের সময়ে এর বিস্ফোরণ ঘটানো হয়। বোমাটি ঘরে তৈরি বলে ধারণ করা হয়েছে। গোলযোগপূর্ণ কাতিফ অঞ্চলে এর বিস্ফোরণে মেজর তারিক বিন আবদুললতিফ আল-আলা’ক নিহত হন। আহত দুই পুলিশের পরিস্থিতি স্থিতিশীল বলে জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করে নি।
গত মাসের ১৬ তারিখে আওয়ামিয়েতে রকেট-চালিত গ্রেনেডের হামলায় এক সৌদি সেনা নিহত এবং পাঁচ জন আহত হয়েছিল। পূর্বাঞ্চলীয় প্রদেশে ২০১৪ সাল থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলায় অন্তত ৪০ শিয়া মুসলামান নিহত হয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/১২