দায়েশের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ উদ্ধার করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i40356-দায়েশের_কাছ_থেকে_একটি_গুরুত্বপূর্ণ_সীমান্তপথ_উদ্ধার_করল_ইরাকি_বাহিনী
ইরাকি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ উদ্ধার করেছে। ইরাক-সিরিয়া সীমান্তের কাছে এটি অবস্থিত। এতে দায়েশের একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০১৭ ১১:৫০ Asia/Dhaka
  • দায়েশের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ উদ্ধার করল ইরাকি বাহিনী

ইরাকি বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ উদ্ধার করেছে। ইরাক-সিরিয়া সীমান্তের কাছে এটি অবস্থিত। এতে দায়েশের একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে।

সিরিয়ার সরকারি বাহিনী যখন সীমান্তের ওপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে অগ্রাভিযান বজায় রেখেছে তখন এ সাফল্য অর্জন করল ইরাক।

আল-ওয়ালিদ নামের এ সীমান্তপথসহ আরো দুটি সীমান্তপথ আজ(শনিবার) ইরাক সরকারের নিয়ন্ত্রণে এসেছে। আল-ওয়ালিদ অভিন্ন সীমান্তের আত-তানাফ এলাকার কাছাকাছি অবস্থিত।

২০১৫ সালের মে মাসে আল-ওয়ালিদকে দখল করে নিয়েছিল দায়েশ। এরপর প্রায় এক বছর দায়েশ ইরাক সিরিয়ায় রক্তক্ষয়ী সন্ত্রাস চালিয়েছে। অভিন্ন সীমান্ত এলাকায় নিজের অবস্থান জোরদার করতে আল-ওয়ালিদকে ব্যবহার করেছে দায়েশ।

এদিকে, আত-তানাফের দিকে এগিয়ে চলেছে সিরিয় বাহিনী। দামেস্ক সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়ার জন্য গত বছর থেকে ওই এলাকায় অবস্থান করছে আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/১৭