ফিলিস্তিনিদের শাহাদাৎপিয়াসী হামলায় মারা গেল আরেক ইসরাইলি সেনা
জুন ১৭, ২০১৭ ১৫:২৬ Asia/Dhaka
ফিলিস্তিনিদের শাহাদাৎপিয়াসী হামলায় আহত ইসরাইলি সেনা শেষ পর্যন্ত মারা গেছে। অধিকৃত জেরুজালেম বা বায়তুল মোকাদ্দাসে গতরাতের ঘটনায় এ নিয়ে দুই জন ইসরাইলি সেনা প্রাণ হারালো।
গতরাতে বায়তুল মোকাদ্দাসে শাহাদাৎপিয়াসী হামলায় এক ইসরাইলি সেনা নিহত ও এক সেনা আহত হয়। ওই আহত সেনা আজ (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, ইসরাইলি সেনাদের বিরুদ্ধে পপুলার ফ্রন্ট ফর দ্যা লেবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি’র দুই সদস্য ও হামাসের এক যোদ্ধা শাহাদাৎপিয়াসী অভিযান চালিয়েছে। পিএফএলপি হচ্ছে পিএলও’র অধীনস্থ দ্বিতীয় বড় সংগঠন।
ওই অভিযানে তিন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭
ট্যাগ