সৌদি গেছেন ইরাকি প্রধানমন্ত্রী: আলোচনা হবে রাজা সালমানের সঙ্গে
https://parstoday.ir/bn/news/west_asia-i40512-সৌদি_গেছেন_ইরাকি_প্রধানমন্ত্রী_আলোচনা_হবে_রাজা_সালমানের_সঙ্গে
চলমান আঞ্চলিক উত্তেজনা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সৌদি সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক নিয়েও আলোচনা করবেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৭ ২১:৩৪ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

চলমান আঞ্চলিক উত্তেজনা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সৌদি সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক নিয়েও আলোচনা করবেন।  

সোমবার এবাদি বন্দরনগরী জেদ্দা পৌঁছান এবং তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফ ও রাজা সালমানের ছেলে। সফরে কাতারের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হতে পারে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের প্রায় চার মাস আগে বাগদাদ সফর করার পর এবাদি এ সফরে গেলেন। ২০০৩ সালের পর সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী চলতি বছর ইরাক সফর করেন।

ইরাক ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপড়েন রয়েছে। প্রায় দুই যুগ পর গত বছর সৌদি আরব ইরাকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেও বিতর্কিত ও ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের জন্য তাকে প্রত্যাহার করতে বাধ্য হয় রিয়াদ। তারপর থেকে রিয়াদ ও বাগদাদের মধ্যে সম্পর্ক অনেকটা গুমোট অবস্থায় রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০