গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে আবার ইসরাইলি হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i40854-গোলান_মালভূমিতে_সিরিয়ার_সেনা_অবস্থানে_আবার_ইসরাইলি_হামলা
ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান গোলান মালভূমিতে সিরিয়ার কয়েকটি সেনা অবস্থানে হামলা চালিয়েছে। গোলান সীমান্তের অধিকৃত এলাকার একটি ফাঁকা স্থানে কয়েকটি মর্টারের গোলা বিস্ফোরিত হওয়ার পর এসব হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৭ ০১:১৭ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থান (ফাইল ছবি)
    গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থান (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান গোলান মালভূমিতে সিরিয়ার কয়েকটি সেনা অবস্থানে হামলা চালিয়েছে। গোলান সীমান্তের অধিকৃত এলাকার একটি ফাঁকা স্থানে কয়েকটি মর্টারের গোলা বিস্ফোরিত হওয়ার পর এসব হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় সংঘর্ষরত পক্ষগুলোর নিক্ষিপ্ত প্রায় ১০ রাউন্ড মর্টারের শেল সিরিয়ার কৌশলগত কুনেইত্রা সীমান্তের কাছে অধিকৃত ভূখণ্ডে গিয়ে পড়ে। তবে এসব গোলার আঘাতে কেউ হতাহত বা সম্পদের কোনো ক্ষতি হয়নি।

ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, পরে দু’টি ট্যাংক এবং মর্টারের গোলা নিক্ষেপকারী একটি অবস্থানে বিমান হামলা চালানো হয়।

এর আগে গত ২১ এপ্রিল একই ধরনের অজুহাতে সিরিয়ার গোলান মালভূমিতে দেশটির সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছিল ইহুদিবাদী সেনারা।

দখলদার ইসরাইলি সেনারা গত কয়েক বছরে সিরিয়ার সেনা অবস্থানে বহুবার হামলা চালিয়েছে। সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যখন দেশটির সেনাবাহিনী ব্যাপক সাফল্য পাচ্ছে তখন জঙ্গিদের মদদ যোগাতে এসব হামলা চালায় তেল আবিব।  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৫ সালের এপ্রিলে প্রথমবারের মতো স্বীকার করেন, তার সেনারা সিরিয়ার অভ্যন্তরে হামল চালিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা বিশেষ করে আমেরিকা সিরিয়ায় তৎপর জঙ্গিদের মদদ দিচ্ছে বলে দামেস্ক বহুদিন ধরে অভিযোগ করে আসছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫