গোলানে সিরিয় অবস্থানে ২য় দিনের মতো হামলা চালাল ইসরাইল
গোলান উপত্যকায় সিরিয় বাহিনীর অবস্থানে ধারাবাহিক বিমান হামলা করেছে ইহুদিবাদী ইসরাইল। অধিকৃত গোলানে সিরিয়া থেকে ১০ মর্টারের গোলা নিক্ষেপের অজুহাতে উপুর্যপরি দ্বিতীয় দিনের মতো এ হামলা চালানো হলো।
লেবানন ভিত্তিক আল-মায়েদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার উভচর গোলন্দাজ গাড়ির বিরুদ্ধে বিমান হামলা করা হয়েছে। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি সীমান্তের কাছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কৌশলগত অঞ্চল কুইনিত্রাতে এ হামলা করা হয়েছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরাইল দাবি করেছে, অন্তঃকলহে নিয়োজিত সিরিয় গোষ্ঠীগুলোর নির্বিচারে গুলিগোলা বর্ষণের জবাবে হামলা করা হয়।
সিরিয়ার দু’টি গোলান্দায অবস্থান এবং একটি গোলাবাহী ট্রাক লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী হামলা করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও এতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৬