দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮, আহত ১২
https://parstoday.ir/bn/news/west_asia-i41328-দামেস্কে_আত্মঘাতী_বোমা_হামলায়_নিহত_৮_আহত_১২
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ(রোববার) বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১২:৫৩ Asia/Dhaka
  • দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮, আহত ১২

সিরিয়ার রাজধানী দামেস্কে আজ(রোববার) বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।

সিরিয়ার কর্তৃপক্ষ তিন গাড়িকে ধাওয়া করার সময় একটি গাড়ি থেকে এ বিস্ফোরণ ঘটানো হয়। অবশ্য, পশ্চিমাঞ্চলীয় দামেস্কে  অপর দুই বোমা হামলাকারীকে পুলিশ নির্মূল করে দিতে সক্ষম হয়েছিল।

বিস্ফোরণটি রাজধানীর একটি ব্যস্ত এলাকায় ঘটেছে । পবিত্র ঈদুর ফিতরের ছুটি কাটিয়ে  মানুষ রাজধানীতে ফেরার পথে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২