দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮, আহত ১২
জুলাই ০২, ২০১৭ ১২:৫৩ Asia/Dhaka
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ(রোববার) বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।
সিরিয়ার কর্তৃপক্ষ তিন গাড়িকে ধাওয়া করার সময় একটি গাড়ি থেকে এ বিস্ফোরণ ঘটানো হয়। অবশ্য, পশ্চিমাঞ্চলীয় দামেস্কে অপর দুই বোমা হামলাকারীকে পুলিশ নির্মূল করে দিতে সক্ষম হয়েছিল।
বিস্ফোরণটি রাজধানীর একটি ব্যস্ত এলাকায় ঘটেছে । পবিত্র ঈদুর ফিতরের ছুটি কাটিয়ে মানুষ রাজধানীতে ফেরার পথে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ