তুরস্কের ক্ষমতাসীন দলের ২ কর্মকর্তা গুলিতে নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i41342-তুরস্কের_ক্ষমতাসীন_দলের_২_কর্মকর্তা_গুলিতে_নিহত
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র দুই কর্মকর্তা সন্দেহভাজন গেরিলাদের গুলিতে নিহত হয়েছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৪:২০ Asia/Dhaka
  • ওরহান মারচ্যান (বামে) ও আইদিন আহি
    ওরহান মারচ্যান (বামে) ও আইদিন আহি

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র দুই কর্মকর্তা সন্দেহভাজন গেরিলাদের গুলিতে নিহত হয়েছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের লাইস জেলার একেপি’র উপ প্রধান ওরহান মারচ্যান শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং  তিনি সেখানে মারা যান। এছাড়া, ভান প্রদেশের একেপি’র উপ প্রধান আইদিন আহি শনিবার রাতে গেরিলাদের গুলিতে মারা গেছেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গেরিলারা আহিকে তার বাড়ি থেকে বন্দুকের নলের মুখে তুলে নেয় পাশেই তাকে হত্যা করে।

কেউ এ দুই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে নি তবে তুরস্কের ক্ষমতাসীন দল দাবি করেছে, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তুরস্কের জ্বালানিমন্ত্রী বেরাত আলবাইরাক টুইটার বার্তায় বলেছেন, হত্যাকাণ্ডের জন্য পিকেকে দায়ী। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিক বলেছেন, একেপি’র এ দুই নেতার ওপর হামলার অর্থ পুরো তুরস্কের ওপর হামলা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২