সৌদি দাবি নাকচ: ইরানের সঙ্গে সম্পর্ক করতে চায় কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41566-সৌদি_দাবি_নাকচ_ইরানের_সঙ্গে_সম্পর্ক_করতে_চায়_কাতার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুস্থ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। ইরানের সঙ্গে সম্পর্ক কমানোসহ জন্য যখন সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ কাতারের কাছে ১৩ দফা দাবি পেশ করেছে তখন দোহা সে দাবির বিপরীতে গিয়ে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৭ ২১:৩৮ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি (ফাইল ফটো)
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুস্থ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। ইরানের সঙ্গে সম্পর্ক কমানোসহ জন্য যখন সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ কাতারের কাছে ১৩ দফা দাবি পেশ করেছে তখন দোহা সে দাবির বিপরীতে গিয়ে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলল।

লন্ডনে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় আবদুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, কাতার ও ইরান পাশাপাশি বসবাস করে আসছে এবং দেশ দুটির হাতে রয়েছে বিশাল একটি গ্যাসক্ষেত্রের যৌথ মালিকানা। এ সময় তিনি পারস্য উপসাগরের গ্যাস ক্ষেত্রের কথা উল্লেখ করেন। কাতারে এটা ‘নর্থ ডোম’ আর ইরানে ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্র নামে পরিচিত।

কাতারের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেয়ার জন্য সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরা কায়রোয় যে বৈঠক করেছেন তাকে আবদুর রহমান তার দেশের বিরুদ্ধে সুস্পষ্ট আগ্রাসন বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, সৌদিসহ কয়েকটি আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাসহ সম্প্রতি যেসব পদক্ষেপ নিয়েছে তা পশ্চিমা বিশ্বে কাতার-বিরোধী মনোভাব তৈরির জন্য নেয়া হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, কাতারের বিরুদ্ধে আরোপিত অবরোধ অবসানের জন্য সৌদি ও তার মিত্ররা যেসব দাবি জানিয়েছে তা মূলত কাতারের সার্বভৌমত্ব বিসজর্ন দেয়ার জন্য কিন্তু কাতার তা কখনই করবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬