সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে রুশ-মার্কিন চুক্তিকে স্বাগত জানাল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i41808-সিরিয়ার_যুদ্ধবিরতি_নিয়ে_রুশ_মার্কিন_চুক্তিকে_স্বাগত_জানাল_জাতিসংঘ
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জার্মানির হামবুর্গ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০’র শীর্ষ সম্মেলনের অবকাশে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ১৮:৫৯ Asia/Dhaka
  • সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে রুশ-মার্কিন চুক্তিকে স্বাগত জানাল জাতিসংঘ

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জার্মানির হামবুর্গ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০’র শীর্ষ সম্মেলনের অবকাশে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়।

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সহকারী রামজি এজ্জেদিন রামজি আজ(রোববার) এ চুক্তিকে সঠিক দিকে যথার্থ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ ছাড়া, চুক্তিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ায় সহিংসতা হ্রাসের তৎপরতার প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে।

এ দিকে রুশ-আমেরিকা চুক্তি সংক্রান্ত ঘোষণা দেয়ার পর জর্দানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, আম্মানও এ চুক্তির অংশ। অবশ্য ইরান, রাশিয়া ও তুরস্ক মিলে সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের যে চুক্তি করেছে এটি তার বাইরের কিছু।#

পার্সটুডে/মূসা রেজা/৯