সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যা করে যাচ্ছে আমেরিকা: এবার নিহত ২৩ জন
https://parstoday.ir/bn/news/west_asia-i41830-সিরিয়ায়_বেসামরিক_মানুষ_হত্যা_করে_যাচ্ছে_আমেরিকা_এবার_নিহত_২৩_জন
মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোট সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আরো ২৩ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গত ৪৮ ঘণ্টার হামলায় এসব মানুষ নিহত হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১০, ২০১৭ ০৩:৫৮ Asia/Dhaka
  • সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যা করে যাচ্ছে আমেরিকা: এবার নিহত ২৩ জন

মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোট সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আরো ২৩ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গত ৪৮ ঘণ্টার হামলায় এসব মানুষ নিহত হয়।

আজ (সোমবার) সকালে বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, এসব হামলায় অন্তত ৪৬ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন শনিবার স্বীকার করেছে, ইরাক ও সিরিয়ায় গত তিন বছরে তাদের বিমান হামলায় ৬০৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।  কিন্তু লন্ডন-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এয়ারওয়ার্স বলেছে, পেন্টাগনের উল্লেখিত সময়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৪,৩৫৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নির্মূলের উদ্দেশ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোট গঠিত হয়।  অথচ পরিসংখ্যান বলছে, এই জোটের হামলায় বেসামরিক নাগরিকই নিহত হয়েছে বেশি।

এ ছাড়া, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কিছু আরব ও পশ্চিমা দেশের সরাসরি পৃষ্ঠপোষকতায় দায়েশের মতো ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়। এ কারণে, এই গোষ্ঠীকে নির্মূলের ক্ষেত্রে আমেরিকা আন্তরিক নয় বলে অনেক মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০