মসুলে দায়েশকে সহায়তা করতে ১৫০ গোয়েন্দা কর্মকর্তা পাঠিয়েছিল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i42068-মসুলে_দায়েশকে_সহায়তা_করতে_১৫০_গোয়েন্দা_কর্মকর্তা_পাঠিয়েছিল_সৌদি_আরব
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে যুদ্ধে সহায়তার জন্য ইরাকের মসুলে দেড়শ’ গোয়েন্দা কর্মকর্তা পাঠিয়েছিল সৌদি আরব। ইরাকি সরকার এবং দেশটির পপুলার মোবিলাইজেন ইউনিটসের বিরুদ্ধে যুদ্ধে দায়েশকে সহায়তার জন্য এসব গোয়েন্দা কর্মকর্তা পাঠানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আরবিভাষী নেটওয়ার্ক আল-মানার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৭ ০৬:৪৯ Asia/Dhaka
  • মসুলে দায়েশকে সহায়তা করতে ১৫০ গোয়েন্দা কর্মকর্তা পাঠিয়েছিল সৌদি আরব

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে যুদ্ধে সহায়তার জন্য ইরাকের মসুলে দেড়শ’ গোয়েন্দা কর্মকর্তা পাঠিয়েছিল সৌদি আরব। ইরাকি সরকার এবং দেশটির পপুলার মোবিলাইজেন ইউনিটসের বিরুদ্ধে যুদ্ধে দায়েশকে সহায়তার জন্য এসব গোয়েন্দা কর্মকর্তা পাঠানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আরবিভাষী নেটওয়ার্ক আল-মানার।

কাতারের আশ-শার্ক সংবাদপত্রের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে আল-মানার। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি দেড়শ গোয়েন্দা কর্মকর্তা দায়েশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। যুদ্ধের বিস্তার ঘটানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছে তারা।

দায়েশের দখল থেকে মসুল মুক্ত করার পর সেখানে সৌদি গোয়েন্দা কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র উদ্ধার করেছে ইরাকি সরাকারি বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৪