রাকায় মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i42072-রাকায়_মার্কিন_জোটের_বিমান_হামলায়_অন্তত_১০_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত রাকায় মার্কিন জোটের কয়েক দফা বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের নামে এ সব বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৭ ০৭:৪৩ Asia/Dhaka
  • রাকায় মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত রাকায় মার্কিন জোটের কয়েক দফা বিমান হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের নামে এ সব বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

রাজধানী দামেস্ক থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তরপূর্বে আদ-দিরিয়া এলাকার ওপর এ সব বিমান হামলা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আরবিভাষী নেটওয়ার্ক বালাদি নিউজ এ খবর দিয়েছে। নিহতদের মধ্যে সাতজনই এক পরিবারের বলেও এ সূত্র থেকে জানানো হয়েছে।

এদিক, সিরিয়ার হারসাকা প্রদেশে চলতি মাসের ৪ তারিখে মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গি বিমান হামলায় অনন্ত ৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৪