সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে যুদ্ধবিরতি ঘোষণা করল সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i42662-সিরিয়ার_রাজধানী_দামেস্কের_কাছে_যুদ্ধবিরতি_ঘোষণা_করল_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতা এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। অস্ত্রবিরতির এলাকা নিয়ে জঙ্গিদের সঙ্গে রাশিয়া এক সমঝোতায় পৌঁছার পর এ যুদ্ধবিরতি ঘোষণা করল দামেস্ক।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২৩, ২০১৭ ০৪:০৯ Asia/Dhaka
  • সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে যুদ্ধবিরতি ঘোষণা করল সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতা এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। অস্ত্রবিরতির এলাকা নিয়ে জঙ্গিদের সঙ্গে রাশিয়া এক সমঝোতায় পৌঁছার পর এ যুদ্ধবিরতি ঘোষণা করল দামেস্ক।

সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে বলেছে, শনিবার মধ্যরাত থেকে পূর্ব ঘৌতায় কোনো অভিযান চালানো হবে না। তবে সেনাবাহিনী আক্রান্ত হলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ঘৌতার যুদ্ধবিরতি এলাকার সীমানা নিয়ে দামেস্ক বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে মস্কোর সমঝোতা সই হয়েছে। সমঝোতায় ওই এলাকায় মানবিক ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাচলের সুযোগ করে দেয়া হয়েছে।  

বিবৃতিতে বলা হয়, কায়রোয় মিশরের মধ্যস্থতায় এ সমঝোতা হয়েছে।

গত মে মাসে তুরস্ক ও ইরানের সহযোগিতায় সিরিয়ায় তৎপর জঙ্গিদের সঙ্গে এক যুদ্ধবিরতি যুক্তি সই করে রাশিয়া। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় ওই সমঝোতা  হয়। মূলত জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে এই অস্ত্রবিরতি’র আওতায় নিয়ে আসা হয়। ওই অস্ত্রবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর সিরিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষের তীব্রতা কমে গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩