কৌশলগত ২ এলাকা উদ্ধার করল হিজবুল্লাহ; ৬৯ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i42694-কৌশলগত_২_এলাকা_উদ্ধার_করল_হিজবুল্লাহ_৬৯_সন্ত্রাসী_নিহত
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সিরিয়া সীমান্তের দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৭ ১৫:১৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর অভিযান
    হিজবুল্লাহর অভিযান

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সিরিয়া সীমান্তের দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করেছে।

হিজবুল্লাহর অপারেশন কমান্ডের মিডিয়া ব্যুরো আজ (রোববার) ঘোষণা করেছে, ওয়াদি আল-ওয়াইনি ও শুবাত আল-কালা এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। গত তিনদিনের এ অভিযানে জাবহাত ফতেহ আশ-শাম এবং অন্য কয়েকটি উগ্র গোষ্ঠীর অন্তত ৬৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

গত শুক্রবার থেকে সিরিয়া ও লেবাননের সেনাবাহিনীর সহায়তায় হিজবুল্লাহ দু দেশের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তবে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা কয়েক রকমের সফলতা পায়। এ নিয়ে আজ দিন শেষে সংগঠনটি বিস্তারিত ঘোষণা দিতে পারে।

এদিকে, লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আরসাল শহরের সাবেক মেয়র আহমাদ আল-ফ্লিতি সন্ত্রাসী ও হিজবুল্লাহর ভেতরে মধ্যস্থতা মিশন চালাতে গিয়ে নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে- ফতেহ আশ-শামের সন্ত্রাসীদের গুলিতে তিনি মারা যান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩