আল-আকসা মসজিদে নামাজ আদায় অব্যাহত থাকবে: ফিলিস্তিনি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i42926-আল_আকসা_মসজিদে_নামাজ_আদায়_অব্যাহত_থাকবে_ফিলিস্তিনি_প্রেসিডেন্ট
ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে বাধ্য হওয়ায় মসজিদে এসে নামাজ আদায় করতে ফিলিস্তিনি মুসল্লীদের প্রতি আহ্বান জানিয়েছ একটি ধর্মীয় ট্রাস্ট।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৭, ২০১৭ ১৩:২৯ Asia/Dhaka
  • আল আকসা মসজিদের বাইরে নামাজ আদায় করছেন ফিলিস্তিনি মুসল্লীরা
    আল আকসা মসজিদের বাইরে নামাজ আদায় করছেন ফিলিস্তিনি মুসল্লীরা

ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে বাধ্য হওয়ায় মসজিদে এসে নামাজ আদায় করতে ফিলিস্তিনি মুসল্লীদের প্রতি আহ্বান জানিয়েছ একটি ধর্মীয় ট্রাস্ট।

আজ বৃহস্পতিবার জর্দানের অনুদানে পরিচালিত আল আকসা মসজিদ  ওয়াক্ফ কমিটির প্রধান আব্দেল আজিম সালহাব বলেছেন, ইহুদিবাদী ইসরাইল আল আকসা মসজিদকে ঘিরে যেসব প্রতিবন্ধকতা আরোপ করেছিল তার সবই সরিয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে আমরা ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে এসেছি তা প্রশংসীয়। আমাদের এ আন্দোলন আল আকসার বাইরে এবং এখন থেকে এর ভেতর থেকেও অব্যাহত থাকবে।এদিকে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট  মাহমুদ আব্বাস সহ অন্যান্য  রাজনৈতিক দলগুলোও ওয়াক্ফ কমিটির ঘোষণার প্রতি সমর্থন জানিয়েছে।

মহান আল্লাহর ইচ্ছায় আল আকসা মসজিদের ভেতরে নামাজ আদায় অব্যাহত থাকবে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস জানিয়েছেন। এছাড়া, এখন থেকে ফিলিস্তিনি মুসল্লীরা মাগরিব এবং এশার নামাজ আল-আকসা মসজিদে আদায় করবে এবং পরবর্তী সিদ্ধান্ত বৈঠকের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭