সিরিয়ায় মার্কিন বিমান হামলায় এক পরিবারের ৭ জন নিহত
-
ফাইল ফটো
সিরিয়ায় আবার মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে জনিয়েছে ইরানের প্রেস টিভি জানিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে এ হামলা হয়।
স্থানীয় সূত্রগুলো সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, দেইর আজ-যোর প্রদেশের পূর্বে তাইবিয়ে গ্রামে বিমান হামলা হয়েছে। এলাকাটি রাজধানী দামেস্ক থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছে যার মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এছাড়া, বহু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়।
সিরিয়ার এই একই গ্রামে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় ১৮ জন নিহত ও ২০ জন আহত হওয়ার দু দিন পর শনিবার নতুন এ হামলা হলো। এর আগে, গত ২৬ জুলাই রাকা প্রদেশে আরেক হামলায় ২৯ জন নিহত হয়েছিল যার মধ্যে শিশু ছিল আটটি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০