লেবানন-সিরিয়া সীমান্তে সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে মৃতদেহ বিনিময় করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i43168-লেবানন_সিরিয়া_সীমান্তে_সন্ত্রাসীগোষ্ঠীর_সঙ্গে_মৃতদেহ_বিনিময়_করল_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী জাবহাত ফতেহ আস-শামসের সঙ্গে মৃতদেহ বিনিময় করেছে। হিজবুল্লাহর নিহত পাঁচ যোদ্ধার মৃতদেহের বিনিময়ে সন্ত্রাসীগোষ্ঠীর নয় সদস্যের মৃতদেহ ফেরত দেয়া হয়েছে।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
জুলাই ৩১, ২০১৭ ০৪:৩৬ Asia/Dhaka
  • লেবানন-সিরিয়া সীমান্তে সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে মৃতদেহ বিনিময় করল হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী জাবহাত ফতেহ আস-শামসের সঙ্গে মৃতদেহ বিনিময় করেছে। হিজবুল্লাহর নিহত পাঁচ যোদ্ধার মৃতদেহের বিনিময়ে সন্ত্রাসীগোষ্ঠীর নয় সদস্যের মৃতদেহ ফেরত দেয়া হয়েছে।

লেবানন-সিরিয়া অভিন্ন সীমান্তে এ সব মৃতদেহ বিনিময় করা হয়। জাবহাত ফতেহ আস-শামস গোষ্ঠীটি আগে আন নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।

লেবানন-সিরিয়া অভিন্ন পার্বত্য সীমান্তে দুই সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর বৃহস্পতিবার সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়। গতকাল এই মৃতদেহ বিনিময় করা হয়। আজ আরো পরে দুইপক্ষ একই ভাবে মৃহদেহ বিনিময় করবে বলে কথা রয়েছে। 

হিজবুল্লাহর অভিযানের মুখে সিরিয়া সীমান্তবর্তী আরসাল অঞ্চলে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। সিরিয়ার যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে এ অভিযান চালানো হয়েছিল। অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অন্তত ১৫০ সদস্য নিহত হয়েছে।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আরসালের আশেপাশে এলাকায় বসবাসরত জাবহাত ফতেহ আস-শামসের সব সদস্যকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। এ ছাড়া, ওই এলাকায় বসবাসরত বেসামরিক ব্যক্তিদের যে কেউ ইচ্ছা করলে তাদের সঙ্গে ওই এলাকা ত্যাগ করতে পারবে।

এদিকে, আরসালের কাছে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত একটি ছিট মহলের বিরুদ্ধে একই ধরণের অভিযান চালানোর পরিকল্পনা করেছে হিজবুল্লাহ।#

পার্সটুডে/মূসা রেজা/৩১