চীনের নিরাপত্তা আমাদের নিজেরই নিরাপত্তা: তুরস্ক
আগস্ট ০৩, ২০১৭ ১৬:২৯ Asia/Dhaka
-
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু (বামে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’
চীনের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। চীনের বিরুদ্ধে যেকোনো ভিন্নমতকে দমন করা হবে বলে ঘোষণা করেছে তুরস্ক।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ (বৃহস্পতিবার) বলেছেন, তার সরকার তুর্কি ভূখণ্ডে চীন-বিরোধী কোনো শক্তিকে তৎপরতা চালাতে দেবে না। তিনি জোর দিয়ে বলেন, চীনের নিরাপত্তাকে তারা নিজেদের নিরাপত্তা বলে মনে করছেন। সে কারণে চীন-বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে তুরস্ক নিজ ভূখণ্ডে সব ধরনের ব্যবস্থা নেবে। চীনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা করেন চাভুসওগ্লু।
তুরস্ক সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে রজধানী আংকারায় বৈঠক শেষে এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩
ট্যাগ