দায়েশের ৭ গ্র্যাড রকেটের জবাব দিয়েছে লেবাননের সেনাবাহিনী
আগস্ট ০৮, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ লেবাননের ভূখণ্ডে সাতটি গ্র্যাড রকেট ছুঁড়েছে। লেবানন-সিরিয়া অভিন্ন সীমান্তে দায়েশ অধিকৃত ছিটমহল থেকে এসব রকেট ছোঁড়া হয়েছে।
লেবাননের নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা বাহিনীর এক সূত্র আরো বলেছে, গতকাল চালানো হামলায় কেউ হতাহত হয়নি। বালবেক-হারমেল প্রদেশের আল-কা শহরে কাছে রকেটগুলো পড়েছে। দায়েশ অবস্থানে পাল্টা গোলা নিক্ষেপ করে হামলার দ্রুত জবাব দিয়েছে লেবাননি সেনাবাহিনী।
সম্প্রতি দায়েশ অবস্থানগুলোর ওপর গোলাবর্ষণ জোরদার করেছে লেবাননি বাহিনী। সিরিয়া সংলগ্ন সীমান্ত থেকে দায়েশকে হটিয়ে দেয়ার অভিযান শুরু করার লক্ষ্যে গোলাবর্ষণ জোরদার করার খবর প্রকাশিত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ