সিরিয়ার সোয়েদা প্রদেশে দায়েশের বিরুদ্ধে আরো সাফল্য পেল সেনাবাহিনী
-
সিরিয়ার সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দেশটির সর্ব দক্ষিণাঞ্চলীয় সোয়েদা প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আরো সাফল্য পেয়েছে। অভিযানে সিরিয়ার মিত্রবাহিনী দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সামরিক সূত্র সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছেন, সিরিয়ার গণবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী দেশটির তাল আসাদি, তাল জারিন, তাল আল রায়াহিন এবং আর শাবনি এলাকাগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এছাড়া সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর ইউনিটগুলো এবং মিত্রবাহিনীর যোদ্ধারা গত শুক্রবার সুয়েদায় দায়েশের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছিল। সেনাবাহিনী এখন সন্ত্রাসীমুক্ত এলাকাগুলোতে মাইন এবং গোপন স্থানে পুঁতে রাখা বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পাশাপাশি বাকি দায়েশ সন্ত্রাসীদেরকে পাকড়াও করার চেষ্টা করছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৮