সৌদি অবরোধের ফলে গত বছরেই মারা গেছে ১০ হাজার ইয়েমেনি
https://parstoday.ir/bn/news/west_asia-i43850-সৌদি_অবরোধের_ফলে_গত_বছরেই_মারা_গেছে_১০_হাজার_ইয়েমেনি
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ অবরোধ এবং দেশটির সানা আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ থাকায় গত এক বছরে দশ হাজারের বেশি ইয়েমেনি নাগরিক মারা গেছে বলে মানবাধিকার বিষয়ক একটি সংস্থাটি জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ১১:২৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আগ্রাসনের দৃশ্য
    ইয়েমেনে সৌদি আগ্রাসনের দৃশ্য

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ অবরোধ এবং দেশটির সানা আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ থাকায় গত এক বছরে দশ হাজারের বেশি ইয়েমেনি নাগরিক মারা গেছে বলে মানবাধিকার বিষয়ক একটি সংস্থাটি জানিয়েছে।

গতকাল (বুধবার) নরওয়ের রিফিউজি কাউন্সিল বা এনআরসি'র পাশপাশি ১৪টি মানবাধিকার সংগঠন সানা আন্তর্জাতিক বিমান বন্দর খুলে দিতে ইয়েমেন সংকটে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাগুলো অভিযোগ করেছে, দীর্ঘ এক বছর যাবৎ বিমান বন্দরটি বন্ধ থাকার কারণে ইয়েমেনে মানবিক ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া, জীবন বাঁচানোর লক্ষ্যে দেশের বাইরে চিকিৎসা নিতে ইচ্ছুক এমন আরো হাজার হাজার রোগী বিমানে যাতায়াত করতে পারছেন না।   

ইয়েমেনে এনআরসি'র পরিচালক মুতাসিম হামদান এক বিবৃতিতে বলেছেন, আকাশ পথে ভ্রমণ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে হাজার হাজার রোগী চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

বিবৃতি তিনি আরো বলেন, "নিরাপদ এবং বাণিজ্যিক ভ্রমণ সুবিধা না থাকায় মারাত্মক অসুস্থ রোগীরা কোনোভাবেই ভাল চিকিৎসা পাচ্ছেন না। পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। হাজার হাজার ইয়েমেনি নারী, পুরুষ এবং শিশু যারা অন্যদেশে সঠিক এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তাদের জীবন রক্ষা করতে পারতেন তারা শেষ পর্যন্ত মারা যাচ্ছেন।" ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর কঠোর আকাশ অবরোধ দিয়ে রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট।#

পার্সটুডে/বাবুল আখতার/১০