দলে দলে ফিরছেন সিরিয়ার বাস্তুহারা মানুষগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i44062-দলে_দলে_ফিরছেন_সিরিয়ার_বাস্তুহারা_মানুষগুলো
সিরিয়ার বাস্তুচ্যুত মানুষগুলো দলে দলে নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। চলতি বছরের প্রথম সাত মাসে ছয় লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়িতে ফিরে এসেছেন। বেশির ভাগই ফিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ০৮:৫০ Asia/Dhaka
  • দলে দলে ফিরছেন সিরিয়ার বাস্তুহারা মানুষগুলো

সিরিয়ার বাস্তুচ্যুত মানুষগুলো দলে দলে নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। চলতি বছরের প্রথম সাত মাসে ছয় লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়িতে ফিরে এসেছেন। বেশির ভাগই ফিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইএমও দেয়া হিসাব অনুযায়ী, ২০১৬ সালে যে পরিমাণ সিরিয়বাসী ফিরে এসেছিলেন চলতি বছরের প্রথম সাত মাসে ফিরে এসেছেন প্রায় সমপরিমাণ।

২০১৬ সালের শেষ দিকে এ প্রদেশকে মুক্ত করেছিল দামেস্কের সরকারি বাহিনী। ফিরে আসা মানুষদের ৬৭ শতাংশ বা চার লাখের বেশি মানুষই আলেপ্পোর অধিবাসী বলে জানানো হয়েছে।

আইএমও আরো জানিয়েছে, ফিরে আসা মানুষদের অধিকাংশই সিরিয়ায় ছিলেন এর মধ্যে মাত্র ১৬ শতাংশ সিরিয়বাসী তুর্কি, লেবানন, জর্দান এবং ইরাক থেকে ফিরে এসেছেন। সিরিয়ার ভেতরে এখনো ৬০ লাখের বেশি বাস্তুহারা মানুষ রয়েছেন।#  

পার্সটুডে/মূসা রেজা/১৩