তাল আফার অভিযানে হাশদ আশ শাবি'র অংশ গ্রহণ অবশ্যম্ভাবী: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i44158-তাল_আফার_অভিযানে_হাশদ_আশ_শাবি'র_অংশ_গ্রহণ_অবশ্যম্ভাবী_মুখপাত্র
ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর দায়েশমুক্ত করার লক্ষ্যে আসন্ন অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পপ্যুলার মোবিলাইজশন ইউনিটস বা হাশদ আশ শাবি'র যোদ্ধারা অংশ নিবে। আর এ কথা বলেছেন স্বেচ্ছাসেবী বাহিনীর মুখপাত্র আহমেদ আল আসাদি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৪, ২০১৭ ১৬:৫৫ Asia/Dhaka
  • পপ্যুলার মোবিলাইজশন ইউনিটস বা হাশদ আশ শাবি\\\'র যোদ্ধারা
    পপ্যুলার মোবিলাইজশন ইউনিটস বা হাশদ আশ শাবি\\\'র যোদ্ধারা

ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর দায়েশমুক্ত করার লক্ষ্যে আসন্ন অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পপ্যুলার মোবিলাইজশন ইউনিটস বা হাশদ আশ শাবি'র যোদ্ধারা অংশ নিবে। আর এ কথা বলেছেন স্বেচ্ছাসেবী বাহিনীর মুখপাত্র আহমেদ আল আসাদি।

আজ (সোমবার) ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে হাশদ আশ শাবির এ মুখপাত্র বলেন, আজ আমরা উচ্চস্বরে পরিষ্কার ভাষায় বলছি যে তাল আফার শহর দায়েশমুক্ত করার অভিযানে পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত রয়েছে এবং যেখানেই অভিযান চালানো হবে তার যোদ্ধারা সেখানেই অংশ নেবে। এছাড়া, আসন্ন অভিযানে হাশদ আশ শাবি'র অংশ গ্রহণকে 'অবশ্যম্ভাবী' হিসেবে আখ্যায়িত করেছেন মুখপাত্র আল আসাদি।

তিনি আরো বলেন, হাশদ আশ শাবির কমান্ডাররা অভিযান বিষয়ে ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে বিস্তারিত আলোচনা সম্পন্ন করেছেন এবং তাল আফার থেকে দায়েশ সন্ত্রাসীদের নির্মূলে সম্ভাব্য কর্ম-পরিকল্পণা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে।  

গত ২৬ জুলাই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ঘোষণা করেছিলেন, তার দেশের সেনাবাহিনী যে প্রত্যয় নিয়ে মসুল পুনরুদ্ধার করেছে সেই একই সংকল্প নিয়ে অচিরেই তাল আফার শহর থেকে দায়েশকে হটিয়ে দেবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪