কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার প্রশ্নে গণভোট ইসরাইলের স্বার্থ রক্ষা করবে: ইহুদিবাদী এমপি
https://parstoday.ir/bn/news/west_asia-i44202-কুর্দিস্তানকে_বিচ্ছিন্ন_করার_প্রশ্নে_গণভোট_ইসরাইলের_স্বার্থ_রক্ষা_করবে_ইহুদিবাদী_এমপি
ইহুদিবাদী ইসরাইলের সংসদ 'নেসেট'-র প্রভাবশালী সদস্য কেসনিয়া আসুতলোভা বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অনুষ্ঠেয় গণভোট তেল আবিবের স্বার্থ রক্ষা করবে। তিনি আরও বলেছেন, আসন্ন গণভোট পরিপূর্ণভাবে ইসরাইলের স্বার্থ নিশ্চিত করার একটি পদক্ষেপ। ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ১৪:২৫ Asia/Dhaka
  • কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার প্রশ্নে গণভোট ইসরাইলের স্বার্থ রক্ষা করবে: ইহুদিবাদী এমপি

ইহুদিবাদী ইসরাইলের সংসদ 'নেসেট'-র প্রভাবশালী সদস্য কেসনিয়া আসুতলোভা বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অনুষ্ঠেয় গণভোট তেল আবিবের স্বার্থ রক্ষা করবে। তিনি আরও বলেছেন, আসন্ন গণভোট পরিপূর্ণভাবে ইসরাইলের স্বার্থ নিশ্চিত করার একটি পদক্ষেপ। ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের কয়েকজন পদস্থ কর্মকর্তা গত কয়েক সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। কুর্দিস্তানের গণভোটের জন্য ঘোষিত তারিখ নিয়ে আমেরিকার সঙ্গে কুর্দিস্তানের স্থানীয় সরকারের যে মতবিরোধ রয়েছে তা নিরসনে ভূমিকা রাখতে তারা ইসরাইলকে অনুরোধ করেছেন।

আমেরিকা কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার প্রশ্নে গণভোটকে সমর্থন করলেও ২৫ সেপ্টেম্বরকে উপযুক্ত সময় বলে মনে করছে না। ওয়াশিংটন তারিখ পেছানোর কথা বলছে। এর আগে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুর্দিস্তানে অনুষ্ঠেয় গণভোটের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

কুর্দিস্তানের স্থানীয় প্রশাসন ওই অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর গণভোটের ডাক দিয়েছে। তবে ইরাকের কেন্দ্রীয় সরকার এবং দেশটির ধর্মীয় ও রাজনৈতিক নেতারা গণভোটের বিরোধিতা করে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫