মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাতেও ধ্বংস হচ্ছে না সিরিয়ার যে ট্যাঙ্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i44278-মার্কিন_ক্ষেপণাস্ত্র_হামলাতেও_ধ্বংস_হচ্ছে_না_সিরিয়ার_যে_ট্যাঙ্ক
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাতেও ধ্বংস হচ্ছে না সিরিয়ার এক শ্রেণির ট্যাঙ্ক।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ১৫:৪৯ Asia/Dhaka
  • মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাতেও ধ্বংস হচ্ছে না সিরিয়ার যে ট্যাঙ্ক

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাতেও ধ্বংস হচ্ছে না সিরিয়ার এক শ্রেণির ট্যাঙ্ক।

সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম সিরিয়ার 'এইন তারমা' এলাকায় আমেরিকার সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ট্যাঙ্কগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পরও 'টি৭২আই' শ্রেণির সিরিয় ট্যাঙ্কের তেমন কোনো ক্ষতিই হয়নি।

ওই ভিডিওতে সিরিয়ার সেনা সদস্যরা বলেছেন, ওরা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তাদের সে লক্ষ্য সফল হয় নি। সিরিয়ার সেনাবাহিনী 'টি৭২' শ্রেণির ট্যাঙ্কে নতুন প্রযুক্তি যোগ করে সেগুলোকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী করে তুলেছে।

এ পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীই সিরিয়ার ওই শ্রেণির ট্যাঙ্ক ধ্বংস করতে পারে নি। দেশটির প্রেসিডেনশিয়াল গার্ড এসব ট্যাঙ্ক ব্যবহার করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬