যাদের প্রশংসা করলেন বাশার আসাদ
-
বাশার আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সমাবেশে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার জন্য বিভিন্ন দেশ ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সিরিয়াকে সহযোগিতা করেছে রাশিয়া। একইসঙ্গে মস্কো সেনাবাহিনী পাঠিয়ে সিরিয় বাহিনীকে সমর্থন দিয়েছে। এ পথে রাশিয়ার অনেক সৈন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন।
তিনি ইরান ও লেবাননের সহযোগিতা প্রশংসা করে বলেন, "বন্ধুদের সহযোগিতায় সিরিয়ার প্রতিরোধ সংগ্রাম সাফল্যের দিকে গেছে।" ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এবং লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে অনেক কথাই লেখা হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, চীন, রাশিয়া ও ইরানের সমর্থন ও সহযোগিতা সম্পর্কে অনেক বক্তব্য আসবে এবং আয়াতুল্লাহ খামেনেয়ি ও সাইয়্যেদ নাসরুল্লাহর নৈতিক গুণাবলী সম্পর্কেও অনেক কথা হবে। বাশার আসাদ বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাদের মতোই আন্তরিকতার সঙ্গে লড়াই করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০