আটক সেনাদের ভাগ্য নির্ধারণে যুদ্ধবিরতি ঘোষণা করল লেবাননের সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i44904-আটক_সেনাদের_ভাগ্য_নির্ধারণে_যুদ্ধবিরতি_ঘোষণা_করল_লেবাননের_সেনাবাহিনী
লেবাননের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। লেবানন-সিরিয় অভিন্ন সীমান্তে এক সপ্তাহ ধরে অভিযানের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। আটক লেবাননি সেনাদের ভাগ্য নির্ধারণের বিষয়ে আলোচনা শুরুর সহায়তার জন্য এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৭ ০৮:১৯ Asia/Dhaka
  • আটক সেনাদের ভাগ্য নির্ধারণে যুদ্ধবিরতি ঘোষণা করল লেবাননের সেনাবাহিনী

লেবাননের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। লেবানন-সিরিয় অভিন্ন সীমান্তে এক সপ্তাহ ধরে অভিযানের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। আটক লেবাননি সেনাদের ভাগ্য নির্ধারণের বিষয়ে আলোচনা শুরুর সহায়তার জন্য এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

তাকফিরি সন্ত্রাসীদের হাতে বর্তমান ৯ লেবাননি সেনা আটক রয়েছেন। লেবাননের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ(রোববার) স্থানীয় সময় সকাল সাতটায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত মাসে দায়েশকে সীমান্ত থেকে  তাড়িয়ে দেয়ার পর এ অভিযানে নেমেছিল লেবাননি বাহিনী।

এ বিজয়ের পর অপর সন্ত্রাসীগোষ্ঠী শারিয়া আহলে আস-শামসও ওই এলাকা ছাড়তে বাধ্য হয়। অবশ্য এরপর সিরিয় সেনাবাহিনী ও হিজবুল্লাহ সিরিয়ার অভ্যন্তরে সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭