সিরিয়ার সর্বশেষ শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে দায়েশ: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i45046-সিরিয়ার_সর্বশেষ_শক্ত_অবস্থান_ধরে_রাখার_চেষ্টা_করছে_দায়েশ_রাশিয়া
রাশিয়া জানিয়েছে, সিরিয়ার দেইর আয-জোরে সর্বশেষ শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তাদের এ অবস্থান সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৭ ১৩:৪০ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসী (ফাইল ফটো)
    দায়েশ সন্ত্রাসী (ফাইল ফটো)

রাশিয়া জানিয়েছে, সিরিয়ার দেইর আয-জোরে সর্বশেষ শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তাদের এ অবস্থান সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে রাকা প্রদেশে ৮০০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়- ইউফ্রেটিস নদীর উপত্যকায় তৎপর ছিল এসব সন্ত্রাসী এবং তারা ছিল দায়েশের সবচেয়ে সক্ষম গ্রুপের সদস্য। এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে।

সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানের পর দায়েশ সন্ত্রাসীরা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে এবং দেইর আয-জোর এলাকায় দুর্ভেদ্য প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলতে চাইছে। তারা ওই এলাকাকে তাদের সর্বশেষ শক্ত অবস্থান হিসেবে বিবেচনা করছে। মস্কো জানিয়েছে, রুশ বাহিনীর বিমান হামলায় সন্ত্রাসীদের বহু ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে এবং কয়েকটি অবস্থান গুঁড়িয়ে গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯