ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা: নিহত ৬১
https://parstoday.ir/bn/news/west_asia-i45167-ইরাক_সিরিয়ায়_মার্কিন_বিমান_হামলা_নিহত_৬১
ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় নতুন করে ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৬:২০ Asia/Dhaka
  • সিরিয়ার  রাকা শহরে মার্কিন বিমান হামলায় ক্ষয়ক্ষতির কিছু নমুনা
    সিরিয়ার রাকা শহরে মার্কিন বিমান হামলায় ক্ষয়ক্ষতির কিছু নমুনা

ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় নতুন করে ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কথিত এ জোট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও তাদের বিমান হামলায় দু দেশে এ পর্যন্ত শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তারই অংশ হিসেবে নতুন করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। মার্কিন নেতৃত্বাধীন জোট গতকাল (শুক্রবার) এক বিবৃবিতে নতুন হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছে।

দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালাতে গিয়ে পশ্চিমাদের হাতে এ পর্যন্ত দু দেশে ৬৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যম দাবি করে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিমান হামলার দাবি করে আসছে কিন্তু এ পর্যন্ত তাদের হামলায় দায়েশের বড় কোনো ক্ষতি হতে দেখা যায় নি। বরং এ জোটের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার বিস্তর অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২