সিরিয়ার গবেষণাগারে আবার ইসরাইলি বিমান হামলা; ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45351-সিরিয়ার_গবেষণাগারে_আবার_ইসরাইলি_বিমান_হামলা_২_সেনা_নিহত
সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের মাসইয়াফ শহরের একটি গবেষণাগারে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এতে সিরিয়ার দু জন সেনা মারা গেছেন। যুদ্ধবিধ্বস্ত আরব দেশটির ওপর এটা হচ্ছে ইসরাইলের সর্বশেষ আগ্রাসন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৮:০৬ Asia/Dhaka
  • মাসইয়াফ শহরে ইসরাইলি বিমান হামলা
    মাসইয়াফ শহরে ইসরাইলি বিমান হামলা

সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের মাসইয়াফ শহরের একটি গবেষণাগারে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এতে সিরিয়ার দু জন সেনা মারা গেছেন। যুদ্ধবিধ্বস্ত আরব দেশটির ওপর এটা হচ্ছে ইসরাইলের সর্বশেষ আগ্রাসন।

সরকারপন্থি সংবাদপত্র আল-মাসদার জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সিরিয়ার মাসইয়াফ শহরের বৈজ্ঞানিক শিক্ষা ও গবেষণা কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। রাত ২টা ৪২ মিনিটের সময় ইসরাইলি বিমান থেকে বহুসংখ্যক ক্ষেপণাস্ত্রের সাহায্যে এ হামলা হয় বলে জানিয়েছে আল-মাসদার।  

পত্রিকাটি বলছে, ইসরাইলি বিমান হামলায় কয়েকজন আহত হয়েছে তবে ভবনের বড় কোনো ক্ষতি হয় নি। বিষয়টি নিয়ে ইসরাইল ও সিরিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নি। উগ্র তাকফিরি দায়েশসহ আরো কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যখন সিরিয়া প্রাণপন লড়াই করছে তখন ইহুদিবাদী ইসরাইল বার বার দেশটির বিভিন্ন সামরিক ও গবেষণা স্থাপনায় হামলা চালিয়ে দামেস্ক সরকারের যুদ্ধপ্রচেষ্টা বানচালের চেষ্টা করছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭