দেইর আয-যোরে গেল ত্রাণবাহী ৪০ ট্রাক, ২ ভ্রাম্যমাণ ক্লিনিক
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ১৮:৪৮ Asia/Dhaka
সিরিয়ার দেইর আয-যোর নগরীতে ত্রাণবাহী ৪০টি ট্রাক আজ পৌঁছেছে। জনপ্রিয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর সহায়তায় সিরিয় বাহিনী নগরী অবরোধ ভাঙ্গার মাত্র দু’দিনের মধ্যেই এসব ত্রাণ ট্রাক সেখানে পৌঁছল।
সিরিয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসএএনএ জানিয়েছে, জ্বালানি, খাদ্য এবং ওষুধ-পত্রসহ অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে এ সব ট্রাকে। দেইর আয-যোরের বেসামরিক মানুষদের জন্য পাঠানো হয়েছে এসব পণ্য। পাশাপাশি পাঠানো হয়েছে ভ্রাম্যমাণ দু’টি ক্লিনিক।
এদিকে সিরিয় বাহিনী ব্রিগেড ১৩৭ ঘাঁটির কাছে বিশাল এলাকা মুক্ত করতে পেরেছে। এ ছাড়া, নগরী পশ্চিমাঞ্চলে অবস্থিত আর-রাকা সেতুর ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৭
ট্যাগ