সিরিয় বাহিনীর অভিযান: দেইর আয-যোরে বিদ্যুৎকেন্দ্র ও মহাসড়ক মুক্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i45593-সিরিয়_বাহিনীর_অভিযান_দেইর_আয_যোরে_বিদ্যুৎকেন্দ্র_ও_মহাসড়ক_মুক্ত
সিরিয়ার সেনাবাহিনী এবং মিত্র যোদ্ধাদের অভিযানের মুখে পূর্বাঞ্চলীয় কৌশলগত নগরী দেইর আয-যোরের প্রধান বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি মুক্ত হয়েছে। এছাড়া একটি মহাসড়কও মুক্ত করতে সক্ষম হয়েছে তারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ০৪:২৭ Asia/Dhaka
  • সিরিয় বাহিনীর অভিযান: দেইর আয-যোরে বিদ্যুৎকেন্দ্র ও মহাসড়ক মুক্ত

সিরিয়ার সেনাবাহিনী এবং মিত্র যোদ্ধাদের অভিযানের মুখে পূর্বাঞ্চলীয় কৌশলগত নগরী দেইর আয-যোরের প্রধান বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি মুক্ত হয়েছে। এছাড়া একটি মহাসড়কও মুক্ত করতে সক্ষম হয়েছে তারা।

দেইর আয-যোর শহরের বিমানঘাঁটি থেকে পশ্চিমে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে দখল করে নেয়া হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা আল-মাসদার।

এদিকে, সিরিয়া সেনাবাহিনী সুখনাহ্ নগরীর সঙ্গে সংযুক্ত দেইর আয-যোরের মহাসড়কও নিয়ন্ত্রণে নিয়েছে। অভিযানে অনেক দায়েশ সদস্য হতাহত হওয়ার পাশাপাশি তাদের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

এদিকে, আত-তামি তেলক্ষেত্রে সিরিয় বাহিনীর অবরোধ আরো জোরদার হয়েছে। সেখানকার সংঘর্ষেও বহু দায়েশ সদস্য হতাহত হয়েছে। অবশ্য, সিরিয় সেনাদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। 

এর আগে সদ্যমুক্ত দেইর আয-যোরে ৪০ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এছাড়া, দুটি ভ্রাম্যমাণ ক্লিনিকও পৌঁছেছে সেখানে। শহরটি মুক্ত হওয়ার মাত্র দু’দিনের মাথায় সেখানে ত্রাণ বহর পাঠানো হলো।# 

পার্সটুডে/মূসা রেজা/১১