ইয়েমেন যুদ্ধে আমিরাতের পাইলট ও সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45661-ইয়েমেন_যুদ্ধে_আমিরাতের_পাইলট_ও_সেনা_নিহত
ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এজন পাইলট ও এক সেনা নিহত হয়েছে। আমিরাতের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৯:৫৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সামরিক অভিযানে অংশ নেয়া আরব আমিরাতের জঙ্গিবিমানের ককপিটে একজন পাইলটকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)
    ইয়েমেনে সামরিক অভিযানে অংশ নেয়া আরব আমিরাতের জঙ্গিবিমানের ককপিটে একজন পাইলটকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)

ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এজন পাইলট ও এক সেনা নিহত হয়েছে। আমিরাতের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম সোমবার সামরিক বাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইয়েমেন যুদ্ধে আহত ফার্স্ট সার্জেন্ট নাসের গারিব আল-মারজুয়ি মারা গেছে। এর কয়েক ঘণ্টা পর ওয়াম আরেক খবরে জানায় যে, পাইলট সুলতান আন-নাকভি তার বিমানের কারগরি ত্রুটির কারণে মারা গেছে। তবে ইয়েমেনের ঠিক কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা ওই খবরে বলা হয় নি।

সর্বশেষ হিসাব অনুসারে, ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ১০০ সেনা মারা গেল। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার সাঙ্গপাঙ্গরা মিলে দারিদ্র পীড়িত ইয়েমেন যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে গুরুত্বপূর্ণ অংশীদার। সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত ১২ হাজারের বেশি নারী-শিশুসহ বেসামরিক লোকজন মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১