সিরিয়ায় আবার মার্কিন বিমান হামলা: ২২ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45847-সিরিয়ায়_আবার_মার্কিন_বিমান_হামলা_২২_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার রাকা ও দেইর আয-যোর শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৪:৩৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার রাকা ও দেইর আয-যোর শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, রাকা শহরে মার্কিন বিমান হামলায় মারা গেছে ১১ জন বেসামরিক নাগরিক। দেইর আয-যোরের আশ-শাহাবাত এলাকায়ও মারা গেছে ১১ জন। গতকাল (বুধবার) এসব হামলা হয়। রাকা ও দেইর আয-যোর শহরের বিমান হামলায় বেসরকারি ও বেসামরিক স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিমান হামলা চালিয়ে আসছে। তবে তাদের হামলায় দায়েশের তেমন কোনো ক্ষতির খবর পাওয়া যায় না। এর বিপরীতে প্রায়ই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এসব খবর আমেরিকাও স্বীকার করেছে বহুবার। হামলার ধরণ দেখে বোঝা যায়- ইচ্ছা করে আমেরিকা এমন হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪