মার্কিন-আমিরাত স্থলবাহিনী আবুধাবিতে সামরিক মহড়ায় নামছে
https://parstoday.ir/bn/news/west_asia-i45967-মার্কিন_আমিরাত_স্থলবাহিনী_আবুধাবিতে_সামরিক_মহড়ায়_নামছে
আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাতের স্থলবাহিনী সামরিক মহড়া শুরু করবে। দেশদু'টি যৌথ সামরিক মহড়া আবুধাবিতে আজ(শনিবার) আরো পরে শুরু হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:৪২ Asia/Dhaka
  • মার্কিন-আমিরাত স্থলবাহিনী আবুধাবিতে সামরিক মহড়ায় নামছে

আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাতের স্থলবাহিনী সামরিক মহড়া শুরু করবে। দেশদু'টি যৌথ সামরিক মহড়া আবুধাবিতে আজ(শনিবার) আরো পরে শুরু হওয়ার কথা রয়েছে।

আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউএএম আরো জানায়, ইউনিয়ন-৫ নামের ধারাবাহিক মহড়ার অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হবে। আমিরাতের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মিত্র দেশগুলোর সঙ্গে এ মহড়া চালায় দেশটি।

কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আমিরাতসহ চার দেশের টানাপড়েন যখন তুঙ্গে তখন অনুষ্ঠিত হচ্ছ এ মহড়া। গত ৫ জুন সৌদি আরব, আমিরাত, বাহরাইন এবং মিশর একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক  ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬