যুদ্ধ ইয়েমেনে ২০ লাখ মানুষকে বাস্তুহারা করেছে: জাতিসংঘ
জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, ইয়েমেনে যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ মানুষ দেশের অভ্যন্তরেই বাস্তুহারা হয়েছে।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর দেশটির অভ্যন্তরে ১৯ লাখ ৮০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। এদের ৮৪ শতাংশই এক বছরের বেশি সময় ধরে গৃহহারা হয়ে আছেন। এ ছাড়া দেশটিতে এখনো বিদেশ থেকে আসা প্রায় তিন লাখ শরণার্থী রয়েছে। এ সব শরণার্থী প্রধানত সোমালিয়া এবং ইথিপিওয়া থেকে এসেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইয়েমেনে তিন বছর ধরে যুদ্ধ চলছে। এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে উল্লেখ করে আরো বলা হয়, শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভ্যন্তরীণ ভাবে বাস্তুহারা লোকজনের ক্ষেত্রে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
২০১৫ সালে ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে সৌদি জোটভুক্ত কয়েকটি দেশ।#
পার্সটুডে/মূসা রেজা/১৯