রামাদিতে দায়েশের হামলা ব্যর্থ করে দিয়েছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i46627-রামাদিতে_দায়েশের_হামলা_ব্যর্থ_করে_দিয়েছে_ইরাকি_বাহিনী
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদিতে তাকফিরি দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৫:৪১ Asia/Dhaka
  • রামাদিতে দায়েশের হামলা ব্যর্থ করে দিয়েছে ইরাকি বাহিনী

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদিতে তাকফিরি দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, আনবার প্রদেশের রামাদি শহরের সাত কিলো এলাকায় হামলা চালায় দায়েশ।  তবে ইরাকের সেনাবাহিনী কয়েক ঘন্টার মধ্যেই ওই এলাকায়  দায়েশ নিয়ন্ত্রিত একটি ভবন ধ্বংস করে দিতে সক্ষম হয়। এদিকে,  ভবনটিতে অবস্থান করা  সব সন্ত্রাসী নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।  

আজ (বুধবার) উগ্র গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীরা রামাদি শহরের আত তাশ এবং আয জমে এলাকা থেকে হামলা চালায় এবং বহু পরিবারকে পণবন্দী করে। তবে ইরাকের বিশেষ বাহিনী দায়েশের হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়।    

এদিকে, ইরাকের যৌথ বাহিনী দায়েশ নিয়ন্ত্রিত হাবিজা শহরে তাদের প্রথম দফার অভিযান সম্পন্ন করেছে এবং এতে কাঙ্খিত সাফল্য অর্জিত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। ইরাকের যুদ্ধ বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় পুলিশ পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের সহযোগিতায় হাবিজা শহরে দায়েশের কাছ থেকে ৬৩টি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। #

পার্সটুডে/বাবুল আখতার/