শুরু হয়েছে হামাস-ফাতাহ ঐক্য প্রক্রিয়া; গাজা সফরে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i46871-শুরু_হয়েছে_হামাস_ফাতাহ_ঐক্য_প্রক্রিয়া_গাজা_সফরে_ফিলিস্তিন_কর্তৃপক্ষের_প্রধানমন্ত্রী
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজায় ঐতিহাসিক সফর শুরু করেছে। ফাতাহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে গত এক দশক ধরে চলমান মতপার্থক্য দূর করার অংশ হিসেবে করা হচ্ছে এ সফর ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০২, ২০১৭ ১৬:৫১ Asia/Dhaka
  • শুরু হয়েছে হামাস-ফাতাহ ঐক্য প্রক্রিয়া; গাজা সফরে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজায় ঐতিহাসিক সফর শুরু করেছে। ফাতাহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে গত এক দশক ধরে চলমান মতপার্থক্য দূর করার অংশ হিসেবে করা হচ্ছে এ সফর ।

হামদাল্লাসহ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কয়েকজন মন্ত্রী আজ (সোমবার) গাজায় পৌঁছান। তারা হামাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আগামীকাল সেখানে মন্ত্রিপরিষদের একটি বৈঠক হবে বলে কথা রয়েছে।

গতকাল রামাল্লায় মন্ত্রিপরিষদের বৈঠকে হামদাল্লাহ বলেছেন, সংহতি প্রচেষ্টায় ফাতাহর ভূমিকাকে সমর্থন করতে এবং বিভক্তির পৃষ্ঠা উল্টে ফেলতে সরকার বদ্ধপরিকর। এতে ফিলিস্তিন আবার ঐক্যবদ্ধ হয়ে উঠবে বলে জানান তিনি। 

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নির্বাচনে ২০০৬ সালে হামাস বিপুল বিজয় লাভ করার পর থেকে ফাতাহর সঙ্গে তীব্র মতপার্থক্যের সূচনা হয়। সে থেকে গাজা উপত্যকার শাসন পরিচালনা করছে হামাস এবং পশ্চিম তীরে সরকার প্রতিষ্ঠা করেছে ফাতাহ।

পার্সটুডে/মূসা রেজা/২