উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমিরাত; কর্মী ভিসা বাতিল
https://parstoday.ir/bn/news/west_asia-i47423-উত্তর_কোরিয়ার_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করল_আমিরাত_কর্মী_ভিসা_বাতিল
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি পিয়ংইয়ংয়ে আমিরাতের দূতাবাস বন্ধ করা হয়েছে এবং উত্তর কোরিয়ার কর্মীদের জন্য আর নতুন ভিসা ইস্যু করা হবে না। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় অনাবাসিক রাষ্ট্রদূত রেখেছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৩, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka
  • দুবাইয়ে উত্তর কোরিয়ার একটি রেস্টুরেন্ট
    দুবাইয়ে উত্তর কোরিয়ার একটি রেস্টুরেন্ট

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি পিয়ংইয়ংয়ে আমিরাতের দূতাবাস বন্ধ করা হয়েছে এবং উত্তর কোরিয়ার কর্মীদের জন্য আর নতুন ভিসা ইস্যু করা হবে না। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় অনাবাসিক রাষ্ট্রদূত রেখেছিল।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার নাগরিদেরকে আর কাজ কিংবা ব্যবসা-বাণিজ্য করতে দেয়া হবে না। তবে আমিরাতে বর্তমানে কর্মরত ১,৩০০ শ্রমিকের ভাগ্যে কী ঘটবে তা বলা হয় নি। আমিরাত সরকার জানিয়েছে, আবুধাবিতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হবে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

সংযুক্ত আরব আমিরাত বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে বিশ্বব্যাপী যে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে উঠেছে তার অংশ হিসেবে আবুধাবি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এ পদক্ষেপের কারণে নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ায় বৈদেশিক মুদ্রার প্রবাহ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।

এর আগে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও কুয়েত উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক কমিয়েছে এবং কর্মী ভিসা ইস্যু করা স্থগিত রেখেছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩