পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ বাড়াতে যৌথ মহড়ায় নেমেছে মার্কিন-দ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i47547-পিয়ংইয়ংয়ের_বিরুদ্ধে_চাপ_বাড়াতে_যৌথ_মহড়ায়_নেমেছে_মার্কিন_দ._কোরিয়া
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নৌবহর মহড়া শুরু করেছে। যৌথ মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যানসহ অন্তত ৪০টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ০৮:৫১ Asia/Dhaka
  • পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ বাড়াতে যৌথ মহড়ায় নেমেছে মার্কিন-দ. কোরিয়া

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নৌবহর মহড়া শুরু করেছে। যৌথ মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যানসহ অন্তত ৪০টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।

ইউএসএস রোনাল্ড রিগ্যান

কোরিয় উপদ্বীপের চারপাশে সপ্তাহব্যাপী মহড়া চলবে বলে আজ(সোমবার) ভোরে ওয়াইটিএন টিভি চ্যানেল জানিয়েছে। মহড়ায় পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার অনুশীলন চালানো হবে। কোরিয় উপদ্বীপে জরুরি পরিস্থিতি দেখা দিলে এমন হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ওয়াইটিএন।

মার্কিন ডুবোজাহাজ ইউএসএস টাকসন এবং ইউএসএস মিশিগান বর্তমানে দক্ষিণ কোরিয়ার বন্দরে অবস্থান করছে বলে এর আগে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। কোনো কোনো খবরে এ দুই মার্কিন ডুবোজাহাজের দক্ষিণ কোরিয়ার বন্দরে অবস্থানকে রহস্যজনক বলে অভিহিত করা হয়েছিল। 

ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের ওপর চাপ আরো জোরদার করার অংশ হিসেবে যৌথ মহড়ায় নেমেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/১৬