সিরিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা করেছে ইসরাইল
অক্টোবর ১৬, ২০১৭ ১৪:৩০ Asia/Dhaka
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান সিরিয়ার একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা করেছে। হামলায় এ ব্যবস্থাকে ধ্বংস করে হয়েছে বলে ইসরাইলি বিমান বাহিনী দাবি করেছে।

রাজধানী দামেস্ক থেকে পূর্বে আজ(সোমবার) এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর জবাবে এ হামলা করা হয়েছে বলে ইহুদিবাদী ইসরাইলি বিমান বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়। ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননের আকাশে ছিল বলেও দাবি করা হয়। অবশ্য সিরিয় সরকার এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
এদিকে, এর আগে, হামাহ প্রদেশের কাছে একটি সিরিয় ঘাঁটিতেও হামলা করেছে ইসরাইলি বাহিনী। হামলায় দুই সেনা নিহত এবং ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ