ইসরাইল ছাড়া অন্যসব বন্ধুকে হারিয়েছে বারজানি: ইরাকের ভাইস প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i47701-ইসরাইল_ছাড়া_অন্যসব_বন্ধুকে_হারিয়েছে_বারজানি_ইরাকের_ভাইস_প্রেসিডেন্ট
ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি মালিকি বলেছেন, কুর্দিস্তানের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাসুদ বারজানি ওই এলাকার তড়িঘড়িমূলক গণভোট আয়োজনসহ নিজের নানা ভুল নীতির কারণে ইসরাইল ছাড়া অন্যসব বন্ধুকে হাতছাড়া করেছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ২০, ২০১৭ ১৬:২২ Asia/Dhaka
  • ইসরাইল ছাড়া অন্যসব বন্ধুকে হারিয়েছে বারজানি: ইরাকের ভাইস প্রেসিডেন্ট

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি মালিকি বলেছেন, কুর্দিস্তানের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাসুদ বারজানি ওই এলাকার তড়িঘড়িমূলক গণভোট আয়োজনসহ নিজের নানা ভুল নীতির কারণে ইসরাইল ছাড়া অন্যসব বন্ধুকে হাতছাড়া করেছে।

আন্তর্জাতিক সমাজের প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে মাসুদ বারজানি ও তার কিছু সহযোগী কুর্দিস্তানকে ইরাক থেকে আলাদার জন্য গত ২৫ সেপ্টেম্বর সেখানে গণভোটের আয়োজন করেছিল। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও পশ্চিমা এশিয়া তথা মধ্যপ্রাচ্যের দেশগুলো কুর্দিস্তানের বিচ্ছিন্নতা প্রশ্নে অনুষ্ঠিত  গণভোটকে ইরাকের সংবিধানের লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানিয়েছে। ইরানের ইসনা বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি মালিকি আরো বলেছেন, কিরকুক এলাকা কুর্দিস্তানের অংশ হতে পারে না।

এদিকে, রাশিয়ায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রতিনিধি অসুদ তালাবানিও গণভোটের পদক্ষেপকে মারাত্মক ভুল আখ্যায়িত করে বলেছেন, কুর্দি নেতারা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেখানে গণভোটের উদ্যোগ নিয়েছিল। #    

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২০