সিরিয়ার সর্ববৃহৎ তেলক্ষেত্র দখল করেছে মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এসডিএফ
https://parstoday.ir/bn/news/west_asia-i47746-সিরিয়ার_সর্ববৃহৎ_তেলক্ষেত্র_দখল_করেছে_মার্কিন_মদদপুষ্ট_সশস্ত্র_গোষ্ঠী_এসডিএফ
মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ(রোববার) বলেছে, তারা সিরিয়ার সর্ববৃহৎ তেল ক্ষেত্র আল-ওমরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে তেলক্ষেত্রটি অবস্থিত।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ১৪:৩২ Asia/Dhaka
  • সিরিয়ার সর্ববৃহৎ তেলক্ষেত্র দখল করেছে মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এসডিএফ

মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ(রোববার) বলেছে, তারা সিরিয়ার সর্ববৃহৎ তেল ক্ষেত্র আল-ওমরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে তেলক্ষেত্রটি অবস্থিত।

দেইর আয-যোরের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আল-মায়েদিন থেকে ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত এটি। সরকারি বাহিনী সম্প্রতি এ শহরকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে উদ্ধার করেছে।

সিরিয়ায় সরকারি বাহিনীর ক্রমাগত বিজয় এবং অগ্রাভিযানের মুখে বর্তমানে দায়েশ সদস্যরা পালাচ্ছে। এ অবস্থায় কয়েকটি গ্যাস ক্ষেত্রসহ যতদূর সম্ভব এলাকা দখল করছে এসডিএফ।

মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এসডিএফকে স্বীকার করে না দামেস্ক সরকার। ফলে দায়েশের পতনের মুখে তাদের এ তৎপরতাকে দেশটিতে নতুন করে সংকট উসকে দেয়ার তৎপরতার হিসেবে দেখা হচ্ছে।

পার্সটুডে/মূসা রেজা/২২