দেইর আয-যোরে মার্কিন বিমান হামলা: নিহত ৩০, আহত ১৪
https://parstoday.ir/bn/news/west_asia-i47807-দেইর_আয_যোরে_মার্কিন_বিমান_হামলা_নিহত_৩০_আহত_১৪
সিরিয়ার দেইর আয-যোর শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক মানুষ নিহত এবং ৩০ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত কুসুর অঞ্চলে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ০৮:৪৭ Asia/Dhaka
  • দেইর আয-যোরে মার্কিন বিমান হামলা: নিহত ৩০, আহত ১৪

সিরিয়ার দেইর আয-যোর শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক মানুষ নিহত এবং ৩০ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত কুসুর অঞ্চলে এ হামলা চালানো হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ২২জন নিহত হয়েছে বলে জানিয়েছে কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজাভেটরি ফর হিউম্যান রাইটস। অবশ্য হামলাকে চালিয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি এ সংস্থা।

দেইর আয-যোর শহর

মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের জুলাই মাস থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে। দায়েশের বিরুদ্ধে এ হামলা পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করা হলেও এতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর ব্যাপক কোনো ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, জাতিসংঘ বা দামেস্ক সরকারের কোনো অনুমোদন ছাড়াই স্বাধীন একটি দেশের অভ্যন্তরে এ হামলা অব্যাহত রেখেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।#

পার্সটুডে/মূসা রেজা/২৪