দায়েশের বিরুদ্ধে ইরাকি বাহিনীর চূড়ান্ত অভিযান শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i47867-দায়েশের_বিরুদ্ধে_ইরাকি_বাহিনীর_চূড়ান্ত_অভিযান_শুরু
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে থেকে যাওয়া এলাকাগুলো উদ্ধারের জন্য চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকের সামরিক বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এ অভিযান চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ০৬:১৭ Asia/Dhaka
  • ইরাকি বাহিনীর ট্যাংক বহর
    ইরাকি বাহিনীর ট্যাংক বহর

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে থেকে যাওয়া এলাকাগুলো উদ্ধারের জন্য চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকের সামরিক বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এ অভিযান চলছে।

ইরাকের সেনাবাহিনী আজ (বৃহস্পতিবার) সকালে এ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, সিরিয় সীমান্তবর্তী রাওয়া এবং কাইম অঞ্চল মুক্ত করার জন্য এ অভিযান শুরু করা হয়েছে। ইরাকের তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এটাই চূড়ান্ত অভিযান বলেও ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

ইরাকের বিমানবাহিনী গতকাল শহর দুটির ওপর লিফলেট ফেলেছে। এতে আসন্ন অভিযান সম্পর্কে শহরবাসীকে সতর্ক করা হয়। লিফলেটে বলা হয়েছে, শহর মুক্ত করার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনী আসছে।

প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এর আগে বলেছেন, চলতি বছরের মধ্যে ইরাক পুরোপুরি দায়েশ মুক্ত হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬