পারস্য উপসাগরীয় পরিষদে কাতারের সদস্যপদ স্থগিতের আহ্বান জানাল বাহরাইন
https://parstoday.ir/bn/news/west_asia-i47990-পারস্য_উপসাগরীয়_পরিষদে_কাতারের_সদস্যপদ_স্থগিতের_আহ্বান_জানাল_বাহরাইন
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খলিফা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজেসিসি’তে কাতারের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তানা হলে বাহরাইন এ সংস্থা ত্যাগ করতে পারে বলেও হুমকি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৭ ০৬:২৪ Asia/Dhaka
  • খালিদ বিন আহমেদ আলে খলিফা
    খালিদ বিন আহমেদ আলে খলিফা

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খলিফা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজেসিসি’তে কাতারের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তানা হলে বাহরাইন এ সংস্থা ত্যাগ করতে পারে বলেও হুমকি দিয়েছেন।

আলে খলিফার অফিসিয়াল টুইটারে এ হুমকি দেয়া হয়। টুইটার বার্তায় তিনি বলেন, তালবাহানা করে কাতার আসন্ন পিজেসিসির শীর্ষ সম্মেলন পর্যন্ত সময় পাবে বলে যদি মনে করে থাকে তবে ভুল করেছে। পরিস্থিতি এ রকম থাকলে শীর্ষ সম্মেলনে বাহরাইন যোগ দেবে না বলেও জানান তিনি।

তিনি আরো দাবি করেন, পিজেসিসিকে রক্ষা করতে হলে কাতারের সদস্যপদ স্থগিত করতে হবে। তানা হলে বাহরাইন এ সংস্থা ত্যাগ করবে বলেও টুইটার বার্তায় হুমকি দেয়া হয়।

শেখ তামিম বিন হামাদ আলে সানি

এদিকে, এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশে কোনো সামরিক হস্তক্ষেপ হলে তাতে গোটা মধ্যপ্রাচ্যে গোলযোগ দেখা দেবে।# 

পার্সটুডে/মূসা রেজা/৩০