সাবমেরিন থেকে আবার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48049-সাবমেরিন_থেকে_আবার_সিরিয়ায়_ক্ষেপণাস্ত্র_হামলা_করল_রাশিয়া
সিরিয়ার দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অবস্থানে রাশিয়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ২০:৫২ Asia/Dhaka
  • সাবমেরিন থেকে আবার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

সিরিয়ার দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অবস্থানে রাশিয়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভেলিকি নোভগোরোদ সাবমেরিন থেকে দেইর আয-যোরের আবু কেমাল বসতির কাছে এ হামলা চালানো হয়। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং এতে দায়েশের কয়েকটি কমান্ড পোস্ট, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, সাঁজোয়া বহর মোতায়েন করা একটি এলাকা ধ্বংস হয়েছে। হামলার পর সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের মাধ্যমে দায়েশের ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

সিরিয় সেনাবাহিনী যখন একের পর এক অভিযান চালিয়ে দায়েশকে নির্মূল করছে তখন এ হামলা চালানো হলো। দায়েশ-বিরোধী অভিযানে রুশ বাহিনী বিমান সহায়তা দিচ্ছে। গত মাসে সিরিয় বাহিনী দেইর আয-যোর নগরীতে দায়েশের তিন বছরের অবরোধ ভাঙতে সক্ষম হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৩১